দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচের আগে নিজেদের নিয়ে প্রত্যাশা কমাতে রাজি নন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজেদেরই ফেবারিট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইংল্যান্ডকে ঘিরে সমর্থক ও সাধারণ মানুষের উচ্চ প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক।
মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে থাকতে পারা আমার কাছে সৌভাগ্যের। আমি মনে করি, আমরা এটা মেনে নিতে পারি যে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিপক্ষে আমরাই ফেবারিট।’
৫২ বছর বয়সী এই জার্মান কোচ বলেন, ‘আমরা নিজেদের প্রত্যাশার সঙ্গেই খেলি। শেষ ৩২-এর গণ্ডি পেরিয়ে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা আমাদের নিজেদেরই রয়েছে। তাই সমর্থক বা সাধারণ মানুষের প্রত্যাশাও কেন ভিন্ন হবে?’
সাম্প্রতিক দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে শিরোপা জিততে না পারা ইংল্যান্ডকে সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই দায়িত্ব নিয়েছেন টুখেল। বিশ্বকাপেও দলকে আরও দূরে নিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
সূত্র: আল-জাজিরা
/অ